গোপালগঞ্জে মোটর সাইকেল চাপায় মনোজ পোদ্দার (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল নয়টার দিকে সদর উপজেলার উলপুর-মালেঙ্গা সড়কের তেতুলিয়া ঘাটলা নামকস্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মনোজ পোদ্দার তেতুলিয়া গ্রামের মণিমোহন পোদ্দারের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের ভাই সনোজ পোদ্দার জানান, জমি থেকে ধঞ্চে কেটে বাড়িতে রেখে আবার জমির উদ্দেশে রওনা দেয় মনোজ। মালেঙ্গা গ্রামের শ্যামেল ঠাকুর ও এমদাদ ঠাকুর অ্যাপাসি মোটরসাইকেল উলপুর যাওয়ার সময় পেছন থেকে মানোজকে ওই সড়কের তেতুলিয়া নামস্থানে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, নিহতের লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে।
ইত্তেফাক/এএম