একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল (অব) আলী আহাম্মেদ খান। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময়কালে ফায়ার সার্ভিসের পরিচালকগণসহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় মহাপরিচালক বিগত সময়ে ফায়ার সার্ভিসের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা গ্রহণ ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং সম্প্রতি ফায়ার সার্ভিস কল্যাণ ট্রাস্টকে ২০ কোটি টাকা অনুদান দেওয়ায় প্রধানমন্ত্রীর কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিসের কাজে সন্তোষ প্রকাশ করেন এবং বর্তমান কার্যক্রম অব্যাহত রেখে উন্নয়নের পাশাপাশি দেশের সুরক্ষা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস কাজ করবে বলে আশা প্রকাশ করেন। -প্রেস বিজ্ঞপ্তি