শীতে বিপর্যস্ত অসহায়, দরিদ্র, বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী, বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সোসাইটির পক্ষ থেকে রাজশাহী, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলফামারী জেলাসহ সারাদেশের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু হয়েছে। সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক নাজমুল আযম খান বলেন, এবছর রাজধানীসহ সারাদেশের প্রায় ৫০ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন সোসাইটির পাশাপাশি শীতার্ত দুস্থদের সহায়তা প্রদানে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরাসরি অথবা রেড ক্রিসেন্টের সহায়তায় কম্বল বিতরণের আহ্বান জানান।
যোগাযোগ: পরিচালক, ডিজাস্টার রেসপন্স বিভাগ, জাতীয় সদর দপ্তর, ৬৮৪-৬৮৬, বড় মগবাজার, ঢাকা, হট লাইন- ০১৮১১৪৫৮৫২৪। - প্রেস বিজ্ঞপ্তি