রিজার্ভ থেকে টেস্ট দলে গ্যাব্রিয়েল

স্পোর্টস ডেস্ক

গোড়ালির ইনজুরির কারণে ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজ দলের রিজার্ভ স্কোয়াডে রাখা হয়েছিল পেসার শ্যানন গাব্রিয়েলকে। কিন্তু চোট কাটিয়ে উঠেছেন তিনি। আর প্রস্তুতি ম্যাচেও ভালো করায় তিনি ঠাঁই পেয়েছে টেস্ট স্কোয়াডে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) প্রধান নির্বাচক রজার হারপার বলেন, ‘গ্যাব্রিয়েলকে দলে নিতে পেরে আমি উচ্ছ্বসিত। প্রস্তুতি ম্যাচে সে প্রমাণ করেছে, সে ফিট ও খেলার জন্য প্রস্তুত। আমাদের বোলিং আক্রমণে সে অভিজ্ঞতা, আগুনে বোলিং ও শক্তি যোগ করবে।’

গত বছর ডান পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করান গাব্রিয়েল। গত সেপ্টেম্বর থেকে কোনো ম্যাচই খেলেননি তিনি।