কোভিড-১৯ থেকে সুরক্ষা দিতে চিকিত্সক ও নার্সদের সুরক্ষাসামগ্রী প্রদান অব্যাহত রেখেছে প্রাণ-আরএফএল। এর অংশ হিসেবে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল এবং রেলওয়ে জেনারেল হাসপাতালকে সুরক্ষাসামগ্রী প্রদান হয়।
বৃহস্পতিবার প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল এ তিনটি হাসপাতালে সার্জিক্যাল মাস্ক, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, গগলস ও হেড ক্যাপ হস্তান্তর করেন।
মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর টিটু মিয়া, ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের পরিচালক ডা. প্রকাশ চন্দ্র রায় এবং কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সৈয়দ ফিরোজ আলমগীর এসব সুরক্ষাসামগ্রী গ্রহণ করেন।
অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে সাধারণ ছুটির সময় তিন ধাপে কর্মহীন হয়ে পড়া প্রায় ৬০ হাজার অসহায় ও দরিদ্র পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে প্রাণ-আরএফএল।-প্রেস বিজ্ঞপ্তি