সাবান কিনতে বাধ্য করায় দুই দোকানিকে জরিমানা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মহানগরীতে স্যাভলন অ্যান্টিসেপ্টিক লিকুইডের সঙ্গে সাবান কিনতে ক্রেতাদের বাধ্য করায় দুটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে ভোক্তা অধিদপ্তরের নিয়মিত বাজার অভিযানে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এই জরিমানা করেন। সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, এক লিটার স্যাভলন লিকুইডের সঙ্গে মোড়কে কোনো ঘোষণা ছাড়াই বাধ্যতামূলকভাবে ছয়টি স্যাভলন সাবান বিক্রির দায়ে মহানগরীর সাহেব বাজারের শিহাব স্টোর ও আনজুম স্টোরকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।