জয়পুরহাটে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই

জয়পুরহাট প্রতিনিধি

জেলার কালাই উপজেলার পুনট নান্দাইল দিঘি মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লার বুড়িচং উপজেলার চাঁনসার গ্রামের সাইফুল ইসলাম ও পাঁইকোঠা গ্রামের শিপন মিয়া। পিকআপ থেকে গাঁজা বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে র্যাব সদস্যরা কালাই উপজেলার পুনট নান্দাইল দিঘির মোড় এলাকায় অভিযান চালান। জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক বিক্রির ১ হাজার ৬০০ টাকা, মোবাইল সেট দুইটি, সিম কার্ড তিনটি ও পিকআপটি জব্দ করা হয়।