সড়ক দুর্ঘটনায় নিহত দুই

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে মিনি পিকআপ ও কংকর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন জন। শুক্রবার মধ্যরাতে রায়পুর ও চাঁদপুর সড়কের চৌধুরিপুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রায়পুর থানার (ওসি) তোতা মিয়া জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।