প্রধানমন্ত্রী ১০০ বছরের জন্য ডেলটা প্লান বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছেন —মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর অফিস

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের সুফল হচ্ছে মহামারি করোনার এ দুর্যোগে দেশে একজন লোকও না খেয়ে মরেনি, একজন লোকও না খেয়ে থাকেনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ দারিদ্র্য দূরীকরণে বিশ্ব মডেলে পরিণত হয়েছে। আগামী ১০০ বছরের জন্য ডেলটা প্লান-২১০০ বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী। পিরোজপুরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে টিন ও অর্থ এবং গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বশির আহমেদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম হাওলাদার। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, শ্রমিক লীগ সভাপতি মজনু তালুকদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।