পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করোনা ভাইরাসে এই প্রথম একজন ব্যক্তি মারা গেছেন। মৃত ব্যক্তির নাম শামসুল আলম দুলাল (৬০)। তিনি শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া এলাকার নিজস্ব বাসভবনে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। শামসুল আলম দুলাল গত ২৮ জুন করোনা শনাক্তের নমুনা প্রদান করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন থেকে কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুস ও হার্টের রোগে আক্রান্ত ছিলেন। গত ২ জুলাই করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনা শনাক্তের পর তিনি চিকিত্সকের পরামর্শে বাড়িতে থেকে চিকিত্সা নিচ্ছিলেন।