নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি:সর্বশেষ সরকারি নিয়োগ বিধিমোতাবেক নয়াবাজার উচ্চ বিদ্যালয়, ডাকঘর:আটি, উপজেলা:কেরানীগঞ্জ, জেলা:ঢাকা এর জন্য শূন্য পদে একজন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রথম ও শেষ এমপিও কপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র প্রধান শিক্ষক বরাবর পৌঁছাতে হবে।-প্রধান শিক্ষক। সিএম-৩৪৩

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধিমোতাবেক সাপধরী উচ্চ বিদ্যালয়, পো: মুক্তির বাজার, উপজেলা: ইসলামপুর, জেলা: জামালপুরের জন্য একজন সহকারী প্রধান শিক্ষক ও একজন আয়া আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করুন।-প্রধান শিক্ষক। সিএম-৩৪৪

নিয়োগ বিজ্ঞপ্তি: বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী হরিপুর ইসলামিয়া দ্বি-মুখী দাখিল মাদরাসা, ডাকঘর-জয়-পাব্বর্তীপুর, উপজেলা-জয়পুরহাট, জেলা-জয়পুরহাট এর জন্য নবসৃষ্ট পদে একজন আয়া ও একজন নিরাপত্তাকর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা জেএসসি/ জেডিসি/ সমমান। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে মাদরাসার অনুকূলে ৫০০/- টাকার পোস্টাল অর্ডার (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ সুপার বরাবর আবেদন করতে হবে।-সুপার।        সিকে-৮৮৮