আমবাগান দেখতে ঢাকা থেকে রাজশাহীতে আসা শিশু পুলিশ হেফাজতে

আমবাগান দেখতে ঢাকা থেকে বাসে রাজশাহীতে এসেছে ৯ বছরের এক শিশু। তার নাম সোহাগ ওরফে আলিফ। পিতা-আব্দুল্লাহ আল মামুন, মাতা-আমেনা বেগম, নানার বাড়ি নকলা, শেরপুর এছাড়া আর কোনো ঠিকানা বা আত্মীয়-স্বজনের নাম বা মোবাইল নম্বরও সে বলতে পারে না।

রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, শিশুটি আমবাগান দেখতে পরিবারের কাউকে না জানিয়ে ঢাকার চৌরাস্তা হতে রাজশাহীর বাসে চড়ে একাই চলে আসে। শুক্রবার রাত ৮টায় রাজশাহী বাস টার্মিনালে নেমে উদ্দেশ্যবিহীন ঘোরাফেরার সময় পুলিশ তাকে হেফাজতে নেয়। তার ব্যাপারে কোনো তথ্য পাওয়া গেলে আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসির সঙ্গে (০১৭১১৫৭৮৭৩৯, ০১৭১৩৩৭৩৩০৯) যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।