কথাসাহিত্যিক মকবুলা মনজুরের মৃত্যুতে জেপির শোক প্রকাশ

বিশিষ্ট কথাসাহিত্যিক মিসেস মকবুলা মনজুরের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম।

শোক বার্তায় জেপি নেতৃদ্বয় বলেন, বাঙালি মুসলমানদের মধ্যে তিনি ছিলেন একজন অগ্রণী লেখিকা এবং এ দেশের নারী জাগরণের ক্ষেত্রেও তার লেখনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি ‘অনন্যা সাহিত্য পুরস্কার’ পেয়েছিলেন। নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানান। —প্রেস বিজ্ঞপ্তি