যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার প্রয়োজন নেই : উ. কোরিয়া

উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী চো চন হুই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন কথা বলার কোনো প্রয়োজন মনে করছেন না তারা। কারণ আলোচনাকে ওয়াশিংটন কেবল রাজনৈতিক অস্ত্র হিসেবেই ব্যবহার করতে চায়। এক বিবৃতিতে তিনি বলেন, দুই দেশের মধ্যে চলা আলোচনায় কোনো পরিবর্তন আসেনি। তাই দরকারও নেই। তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন মার্কিন প্রতিনিধি উত্তর কোরিয়ায় যাচ্ছেন। -রয়টার্স