জাপানে ভারী বৃষ্টিপাত বন্যায় ১৫ জনের মৃত্যু

জাপানে ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আরো ৯ জন নিখোঁজ রয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিয়োসুতে এই দুর্ঘটনা ঘটে। বন্যার কবলে পড়া একটি নার্সিং হোম থেকেই ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজনের মৃতদেহ পাওয়া গেছে ভূমিধসের একটি স্থান থেকে। দেশটির সরকার স্থানীয় দুই লাখ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। উদ্ধার অভিযানের জন্য দশ হাজার সেনা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রবিবারও সারা রাত বৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে। -বিবিসি