ঢাকার দোহার উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিরাজ হাসান (২০) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার রাতে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ উপজেলার মালিকান্দা গ্রামের আতাহার মোল্লার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মিরাজ একটি অনুষ্ঠানে যোগ দিতে মোটর সাইকেলে বুধবার রাতে উপজেলার খালপাড় যাচ্ছিলেন। মোটর সাইকেলটি দিঘীরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পাইপের উপর ছিটকে পড়লে গুরুতর আহত হয় মিরাজ। পরে গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার সময় পথেই মৃত্যু হয় তার। এ বিষয়ে দোহার থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন বলেন, দুর্ঘটনার ব্যাপারে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।