রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

রংপুর বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় ২১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন। এ নিয়ে বিভাগটিতে মোট আক্রান্ত দাঁড়ালো তিন হাজার ৩৫৪ জন এবং মারা গেলে ৬০ জন। 

রংপুর বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানায়, নতুন করে কুড়িগ্রামে ৫৬ জন, রংপুরে ৪৭, দিনাজপুরে ৪১, নীলফামারীতে ৪১, ঠাকুরগাঁওয়ে ১৬ জন, গাইবান্ধায় ১১, লালমনিরহাটে ৫ এবং পঞ্চগড়ে জেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছে।

এই সময়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে রংপুর জেলায় দুইজন, কুড়িগ্রাম তিনজন, দিনাজপুরে একজন এবং লালমনিরহাটে একজন মারা গেছেন।

ইত্তেফাক/এসি