ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক লড়াই বন্ধ অনেক দিন ধরেই। তবে ক্রিকেটারদের কথার খেলা থেমে নেই। বিশেষ করে, করোনা ভাইরাসের প্রকোপে ক্রিকেটবিহীন এই সময়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ নিয়ে কথার লড়াই চলছে নিয়মিতই। এবার চমক জাগানিয়া এক দাবি করলেন শহিদ আফ্রিদি। একসময় পাকিস্তানের কাছে হারতে হারতে নাকি ম্যাচ শেষে ক্ষমা প্রার্থনা করত ভারতীয় ক্রিকেটাররা! গত বৃহস্পতিবার কোভিড-১৯ থেকে সেরে ওঠার খবর জানিয়েছেন আফ্রিদি। এরপরই পাকিস্তানের এক ইউটিউব চ্যানেলে সাক্ষাত্কারে সাবেক পাকিস্তান অধিনায়ক বিস্ফোরক মন্তব্য করলেন ভারত-পাকিস্তান লড়াই প্রসঙ্গে, ‘ভারতের বিপক্ষে খেলতে সবসময়ই উপভোগ করেছি। আমরা ওদেরকে ভালোভাবে হারিয়েছি, বেশ ভালোভাবে। ওদেরকে আমরা এত হারিয়েছি যে, ম্যাচ শেষে ওরা আমাদের কাছে ক্ষমা চাইত।