কুবি সংবাদদাতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন আগামী ১৫ জুলাই থেকে অনলাইনে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়ে ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। এ সময় অনলাইনের ক্লাসের বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো—আগামী ১৫ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ অনলাইন ক্লাস শুরু করবে, অনলাইন শিক্ষা কার্যক্রম শুধু ক্লাস পরিচালনার মধ্যে সীমিত থাকবে ইত্যাদি।