সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে ইয়াবা সেবনের দায়ে শনিবার রাতে এক মাদকসেবীকে ১ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হচ্ছে ইউসুফ হোসেন জিতু।
সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম জানান, উপজেলাকে মাদকমুক্ত করতে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে ঐ যুবককে মাদক সেবনের দায়ে জেল-জরিমানা করা হয়েছে।