বরিশালে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ

বরিশাল অফিস

বরিশাল রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের ৬০০ সদস্যের মধ্যে রবিবার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের সহায়তায় নগরীর  এ কে স্কুলমাঠে এসব ত্রাণসামগ্রী প্রদান করা হয়। বরিশাল রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার রহমান সপ্রু জানান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান ইউনিয়নের ৬০০ সদস্যের জন্য খাদ্যসামগ্রী দিয়েছেন। জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা কার্যক্রমে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।