ফুলবাড়ীতে বিদ্যুত্স্পৃষ্টে নারীর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ীতে রবিবার রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম জহুরা বেগম (৫৫)। তিনি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের বয়জার আলীর স্ত্রী।

এলাকাবাসী জানান, ঘটনার সময় জহুরা বেগম নিজ বাড়িতে রাইস কুকারে রান্না করতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুত্স্পৃষ্টে আহত হয়। পরিবারের লোকজন তাকে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান এজাহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন