গাইবান্ধা প্রতিনিধি
বিদ্যুত্ বিভাগের ভূতুড়ে বিল বাতিলের দাবিতে রবিবার গাইবান্ধা শহরের ডিবি রোডে মানববন্ধন করা হয়েছে।
বিদ্যুত্ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধনের অয়োজন করে। শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদক মিলন কান্তি প্রমুখ।