মদন (নেত্রকোনা) সংবাদদাতা
মদনে পানিতে পড়ে নিখোঁজ শিশুর ভাসমান লাশ রবিবার ধলাই নদী থেকে উদ্ধার করেছে এলাকাবাসী। নিহতের নাম অন্ত (৪)। শনিবার উপজেলার মাখনা গ্রামের মঞ্জিল মিয়া ছেলেকে নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে করে ঘুরতে বের হন। এ সময় পানিতে পড়ে অন্ত নিখোঁজ হয়। অপরদিকে পৌরসভার মনোহরপুর গ্রামের শহরউদ্দিনের ছেলে ব্যবসায়ী আমিরুল (৩২) রবিবার নৌকাযোগে বালু কেনার উদ্দেশ্যে কিশোরগঞ্জ চামরাঘাটে যাচ্ছিলেন। এ সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়ালীউল হাসান জানান, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ বালু ব্যবসায়ীকে খোঁজার জন্য ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।