মোট মৃত্যু ৭৩
বরিশাল অফিস
বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত ৩ হাজার ২৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বিভাগে এ পর্যন্ত করোনা থেকে সুস্থতা লাভ করেছেন ১ হাজার ১০৫ জন রোগী। এদিকে বিভাগে করোনা পজিটিভ হয়ে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা ৭৩ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে ১০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এবং বিভাগে নতুন করে করোনা থেকে সুস্থতা লাভ করেছেন ২৬ জন। এছাড়া বিভাগে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭৩ জন রোগীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলা ও নগরীতে ১ হাজার ৬৮১ জন, পটুয়াখালীতে ৫১১ জন, বরগুনায় ৩০১ জন, পিরোজপুরে ২৪৪ জন, ঝালকাঠিতে ২৪২ জন ও ভোলায় ৩১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ৭৩ জন রোগীর মধ্যে বরিশাল জেলা ও মহানগরীতে ২৮ জন, পটুয়াখালী জেলায় ২২ জন, বরগুনা জেলায় চার জন, পিরোজপুর জেলায় পাঁচ জন, ঝালকাঠি জেলায় ১০ জন ও ভোলা জেলায় চার জন রয়েছেন।