হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
সরকারি নিয়ম অমান্য করে হাতিয়ার ওছখালী বাজার, নিউমার্কেট, সুপার মার্কেটসহ বিভিন্ন হাটবাজারের দোকান সকাল থেকে রাত ১২টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। আর এসব হাটবাজার ও মার্কেটে ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি উপেক্ষা করছেন। অধিকাংশ লোকের মুখেই মাস্ক নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিমউদ্দিন জানান, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা সম্ভব।