মহেশপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে শনিবার সন্ধ্যায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে ইসলাম মণ্ডল।

মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। রবিবার সকালে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।