স্বপ্নে চাকরি পেলেন ‘স্যালভেশন’ ব্যান্ডের পুনম। ‘স্টার সার্চ’ প্রতিযোগিতায় সেরা ব্যান্ড হিসেবে বিজয়ী হয়েছিল ‘স্যালভেশন’। এরপর ঢাকায় চাকরিও চলছিল তার। এই দুর্ঘটনা পুনমের সব কেড়ে নেয়। করোনা ভাইরাসে নতুন চাকরিও জোটেনি। তাই বাধ্য হয়ে রিকশা চালানো শুরু করেন পুনম। বিষয়টি জানতে পেরে স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির এবং অপারেশনস ডিরেক্টর আবু নাছের অনলাইনে এহসানুর রশীদ পুনমের সঙ্গে কথা বলেন। মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী রনী এবং মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার কামরুজ্জামান মিলু সেদিনই তার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। কোম্পানির ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট অফিসার পদে চাকরি পান পুনম। স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, অনলাইনে ভিডিও প্রতিবেদনটা দেখেই মনে হচ্ছিল যে, উনার জন্য কিছু করতে পারলে ভালো লাগত। সামাজিক দায়বদ্ধতা থেকেই এই মানুষটির জন্য কিছু একটা করার চেষ্টা করলাম আমরা। তার জন্য এটুকু করতে পেরে বেশ ভালো লাগছে।