বেড়া (পাবনা) ঃ ভারীবর্ষণ ও উজানের পানিতে গত কয়েকদিন ধরে জেলার বেড়ায় নদীতে পানি বাড়ছে। এতে জেলেদের মাছ ধরার ব্যস্ততা বেড়েছে। প্রতি শনি ও মঙ্গলবার বেড়া বাজার সংলগ্ন স্থানে বসে চাঁইয়ের হাট। ভ্যান বোঝাই করে বিক্রেতারা চাঁই নিয়ে আসেন এখানে। দূর-দূরান্ত থেকে মত্স্য শিকারিরা চাঁই কিনতে আসেন এখানে —ইত্তেফাক