গাইবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

সাঘাটা উপজেলায় বজ্রপাতে বুলবুল মণ্ডল (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। এ সময় দুটি গরুও মারা যায়। গতকাল রবিবার উপজেলার পদুমশহর ইউনিয়নের ডিমলা পদুমশহর গ্রামে এ ঘটনা ঘটে। বুলবুল মণ্ডল ঐ গ্রামের আবদুস ছাত্তার মণ্ডলের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান স্বপন জানান, ‘দুপুরের দিকে আকাশ কালো মেঘে ঢেকে আসলে বুলবুল মাঠ থেকে গরু আনতে যান। এ সময় বজ্রপাত হয়। এতে তিনি মারা যান।’