রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মো. মুজিবুর রহমান

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আকলম গ্রামের মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. মুজিবুর রহমান (৬৭) শনিবার রাতে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। গতকাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় একটি পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম গভীর শোক প্রকাশ করেন।