সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
সিরাজদিখানে একই দিনে স্কুলছাত্রী ও এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার রাত ৯টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামের নবম শ্রেণির ছাত্রী তামান্না এবং রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চন্দনধুল গ্রামের গৃহবধূ লিলি দে ঘরের আড়ার সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তামান্না চাইনপাড়া গ্রামের আব্দুল হালিমের মেয়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে জানা যায়।