চিতলমারীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে অমিনুর খান (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে টুঙ্গিপাড়া হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার আগেই তিনি মারা যান। মৃত আমিনুরের বাড়ি উপজেলার বড়বাড়িয়া গ্রামে। তিনি বড়বাড়িয়া বাজারে একটি খাবারের হোটেল পরিচালনা করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আমিনুর গত ৮-১০ দিন যাবত্ জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রবিবার সকালে শ্বাসকষ্ট বেশি হলে দ্রুত তাকে টুঙ্গিপাড়া হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেণ
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান জানান, করোনা উপসর্গ নিয়ে কেউ মারা গেছে এমন কোনো তথ্য তার কাছে নেই।