কেতাবে সব খেয়ালে নেই

এই সময়ের ছড়া 

ছড়া ও ছবি :অবিনাশ আচার্য

 

সংক্রমণের ঊর্ধ্বগতি

চাইছি যেন হয় স্তিমিত

উলটো দেখি রাস্তাঘাটে

কোনো কিছু নয় সীমিত।

 

স্বাস্থ্যবিধি মানে যারা

নিয়মমতো মাস্কও পরে

আবার দেখি অবোধ যারা

ভিড়ের মাঝে নাক শো করে।

 

কেতাবে সব খেয়ালে নেই

মান্যতা সব নড়বড়ে

দিনে দিনে বাড়ছে বিপদ

আমরা কী আর করব রে?

 

ঠিক জানি না থামবে কবে

লুকোচুরির এই যে খেলা

আগের মতো চলবে সবই

আসবে কবে সেই সে বেলা।