সাভারের আশুলিয়ায় ট্রাকের নিচে চাপা পড়ে দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকার ইটখোলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, আশুলিয়া থেকে একটি ট্রাক বাইপাইলের দিকে যাচ্ছিল। পথে ইটখোলা বাসস্ট্যান্ডে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি রিকশা ও পথচারীদের চাপা দেয়। এতে একটি রিকশার যাত্রী মৌসুমী আক্তার (২২) ও রিকশাচালক নিহত হন।
আরো পড়ুন : উড়তে থাকা লিভারপুলকে হারের স্বাদ দিল ম্যানচেস্টার সিটি
এ সময় অন্য রিকশার চালক ও পথচারীসহ অন্তত ২০ জন আহত হন। মৌসুমী আক্তারের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায়। নিহত রিকশাচালকের পরিচয় জানা যায়নি।
ইত্তেফাক/ইউবি