বাংলাদেশসহ বৈশ্বিক বাজারে দারুণ সাফল্যের পর আবারও হুয়াওয়ের জনপ্রিয় নোভা ও ওয়াচ জিটি সিরিজের নতুন সংস্করণ নোভা সেভেন আই এবং ওয়াচ জিটি-২ই দেশে আনার ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।
রোববার (০৫ জুলাই) এক অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে নোভা সেভেন আই এবং ওয়াচ জিটি-২ই বাংলাদেশের বাজারে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। এদিন থেকে নোভা সেভেন আই’য়ের প্রি-বুকিং শুরুর ঘোষণা দেওয়া হলেও তার অল্প সময়ের মধ্যে ফোনটির স্টক শেষ হয়ে যায়। প্রি-বুক চলার কথা ছিল ৯ জুলাই পর্যন্ত কিন্তু তার আগেই স্টক শেষ হয়ে গেল জনপ্রিয় এ মডেলটির।
বাংলাদেশের বাজারে হুয়াওয়ে নোভা সেভেন আই স্মার্টফোনটির দাম পড়বে ২৯,৯৯৯ টাকা। হুয়াওয়ের ওয়াচ জিটি-২ই কিনতে পাওয়া যাবে ১৩,৪৯৯ টাকায়।
ফোনটিতে ৭ ন্যানোমিটারের কিরিন ৮১০ এআই চিপসেট ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমসহ নিজস্ব ইএমইউআই ১০.০.১ এ চলবে ফোনটি। থাকবে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। ৪০ ওয়াটের সুপারচার্জিং সুবিধাসহ ফোনটিতে থাকবে ৪২০০ এমএএইচের ব্যাটারি।