কুমিল্লায় করোনায় নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮ জনে। এছাড়াও সংক্রমণ ৪ হাজার অতিক্রম করেছে।
সোমবার নতুন করে আরও ১১৪ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসার পর মোট সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৪ হাজার ২৫ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ হাজার ৮৩৪ জন। সোমবার বিকালে কুমিল্লা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এসব তথ্য জানান।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে ২০ হাজার ৩৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফল এসেছে ১৯ হাজার ৭৮০টি নমুনার। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ২৫ জনের। সোমবার নতুন করে আরও ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ১১জন, লাকসামে ৯, মনোহরগঞ্জে ১৩, দাউদকান্দিতে ৬, বুড়িচংয়ে ২, লালমাই ৫,আদর্শ সদরে ২, ব্রাক্ষণপাড়ায় ১, চান্দিনায় ৩, হোমনায় ১৩, দেবিদ্বার ৭, তিতাসে ৬, চৌদ্দগ্রামে ১৮, বরুড়ায় ১০ এবং সদর দক্ষিণে ৮জন। নতুন ৭২ জনসহ এ পর্যন্ত সুস্থতার সংখ্যা এক হাজার ৮৩৪ জন। নতুন করে গত ২৪ ঘণ্টায় চান্দিনা ও ব্রাহ্মণপাড়ায় দুইজন মারা গেছে। এ নিয়ে জেলায় ১০৮ জনের মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/এমআর