ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাজিস্ট্রেটসহ ৫৮ জনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন ও একই আদালতের বেঞ্চ সহকারী শরিফের করোনা পজিটিভ এসেছে। রবিবার বিকালে ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ জানান, নমুনা পরীক্ষার পর শনিবার রাতে আসা রিপোর্টে ৫৮ জনের পজিটিভ আসে। এর মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন ও বেঞ্চ সহকারী শরিফের পজিটিভ আসে। তারা বর্তমানে আইসোলেশনে আছেন। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২১ জন, সুস্থ হয়েছে ২৫২ জন ও আইসোলেশনে রয়েছেন ৮৬২ জন।