কাঁঠালিয়ায় দুই ব্যাংক কর্মচারীর করোনা শনাক্ত

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

কাঁঠালিয়ায় নতুন করে দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন কাঠালিয়া সোনালী ব্যাংকের আনসার মো. হুমায়ুন কবির ও অপর জন আমুয়া অগ্রণী ব্যাংকের মৃম্ময়। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১৯ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার গতকাল সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।