খুলনায় ২ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

খুলনা অফিস

খুলনায় ২ হাজার পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৪৫) ও তার স্ত্রী শামসুন্নাহারকে (৩৬) আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরীর বাবু খান রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানান, এদিন দুপুর দেড়টার দিকে ঐ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ২ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। তাদের নামে এর আগেও মাদক মামলা হয়েছে।