বর্তমানে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হাজার হাজার মানুষ পানিবন্দি। আর গত মার্চ মাস থেকে দেশে করোনা ভাইরাসের জন্য অনেক মানুষ বেকার হয়ে পড়েছে। যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তাদের পরিবারগুলোর বেহাল অবস্থা। যারা খেটে খাওয়া মানুষ, তাদের যা হবার তা তো হয়েই গেছে। আসলে খেটে খাওয়া মানুষজন মহাবিপদেই আছে। একদিকে করোনা ভাইরাস, আরেকদিকে বন্যার পানি। সমাজের বিত্তবানরা বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাঁড়ালে তারা একটু সহযোগিতা পাবে। মানুষ তো মানুষের জন্যেই।
মাহফুজুর রহমান খান
চিনিতোলা, মেলান্দহ, জামালপুর