ভাটিয়া পূর্বপাড়া গ্রামে কালভার্ট প্রয়োজন

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া পূর্বপাড়া গ্রামে প্রধান রাস্তার কালভার্টের কিছু অংশ গর্ত হয়ে গেছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে! বিশেষ করে রাতের অন্ধকারে চলাচলের সময় গর্তে পড়ে যাওয়ার আশঙ্কা অমূলক নয়। বিভিন্ন গ্রামের লোকজন এ রাস্তা দিয়ে ভাটিয়া (সাকুয়া) বাজারসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে থাকে। এছাড়াও কালভার্ট সংলগ্ন বাড়িঘরের শিশু-কিশোররা কখনো কালভার্টের ওপরে ও কখনো আশেপাশে খেলাধুলা করে থাকে। হঠাত্ ওরাও গর্তে পড়ে  যেতে পারে। কালভার্টটি বেশ পুরনো ও দুর্বল হয়ে পড়েছে। সুতরাং অতিসত্বর নতুন করে কালভার্ট নির্মাণের জন্য সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ আবদুল্লাহ

ভাটিয়া পূর্বপাড়া, নিয়ামতপুর,

করিমগঞ্জ, কিশোরগঞ্জ