মার্কিন প্রতিনিধি পরিষদে রেকর্ড সংখ্যক নারীর শপথ গ্রহণ, ন্যান্সি স্পিকার

কংগ্রেসের নিম্ন কক্ষ (প্রতিনিধি পরিষদ) সদস্য হিসেবে রেকর্ড সংখ্যক নারী শপথ গ্রহণ করলেন। বৃহস্পতিবার এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া প্রথম বারের মত কংগ্রেসে ঘটেছে কিছু বৈচিত্র্যময় ঘটনা। খবর বিবিসির। 

বৃহস্পতিবারের  শপথ অনুষ্ঠানে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ১০২ জন নারী ও সিনেটরের ২৫ জন নারী। এর আগে মার্কিন কংগ্রেসে এত সংখ্যক নারীর প্রতিনিধিত্ব দেখেনি। 

মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্রাটরা তবে সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতেই। ন্যান্সি পেলোসি নির্বাচিত হয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার।  

এছাড়া কংগ্রেসে থাকছেন এবার ইতিহাসের সবচেয়ে কম বয়সী নারী প্রতিনিধি নিউইয়র্কের আলেক্সান্দ্রিয়া ওচাসিও কর্টেজ। 

দুই মুসলিম কংগ্রেসওম্যান রাশিদা তালিব ও ইলহান ওমর এবারের  এবারের প্রতিনিধি পরিষদে এসে ইতিহাস গড়েছেন। এছাড়াও আছেন  আদিবাসী দুই মার্কিন নারী ডেবরা হাল্যান্ড ও শেরিস ডেভিডস।

আরো পড়ুন: বাণিজ্য আলোচনায় চীন যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল 

এছাড়া এবারকার কংগ্রেসে দশ জন প্রতিনিধি এলজিবিটি বা সমকামী-উভকামী-রূপান্তরকামী বৈশিষ্ট্যের। 

গত দুই বছর ধরে ট্রাম্পের রিপাবলিকান দলের নিয়ন্ত্রণে ছিল হোয়াইট হাউজ, সিনেট এবং প্রতিনিধি পরিষদ। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা জয়লাভ করে ২৩৫টিতে। আর সিনেটে ৫৩-৪৭ আসনে জয়ী হয়েছে। 

ইত্তেফাক/এসআর