রাজশাহীতে একদিনে শনাক্ত ১০৪ জনের মধ্যে শহরের ৯৩ জন

চার চিকিৎসক ও চার পুলিশসহ রাজশাহীতে একদিনেই ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় বসবাস করেন ৯৩ জন। বাকি ১১ জন পবা, বাগমারা ও গোদাগাড়ীর বাসিন্দা। 


রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ও রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান, শনাক্তদের ৯৩ জনই রাজশাহী সিটি করপোরেশন এলাকার।

আরো পড়ুন : রংপুর বিভাগে একদিনে ৮৮ জন আক্রান্ত

 এছাড়া পবার ৯, বাগমারার দুই ও গোদাগাড়ীর একজন। এনিয়ে জেলায় ১ হাজার ২৭৮ এবং শহরে ৯৬২ জন শনাক্ত হয়েছে। জেলার মধ্যে বাঘায় ২৩, চারঘাটে ৩১, পুঠিয়ায় ১৯, দুর্গাপুরে ১৭, বাগমারায় ৩৮, মোহনপুরে ৪৭, তানোরে ৪৫, পবায় ৮৪ এবং গোদাগাড়ীতে ১২ জন শনাক্ত হয়েছে। 


ইত্তেফাক/ইউবি