প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রিয় শিক্ষার্থীরা আজ সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করা হলো। তোমরা ঘরে বসে বারবার পুরো অধ্যায়টি পড়বে তারপর উত্তরগুলো পড়বে, দেখবে সব তোমাদের জানার মধ্যে।

গণতান্ত্রিক মনোভাব                                                  

১. গণতন্ত্র বলতে কী বোঝায়?

উ: জনগণের শাসন।

২. অন্যের মতামতকে সম্মান করা এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে কী বলে?

উ: গণতান্ত্রিক মনোভাব।

৩. শ্রেণিকক্ষ সাজানো, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও দলনেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা কেমন আচরণ করব?

উ: গণতান্ত্রিক আচরণ।        

৪. বাড়িতে সিদ্ধান্ত নেয়ার আগে একে অপরের কী শোনা প্রয়োজন?

উ: মতামত।

৫. কোথায় সর্বস্তরের সহকর্মীদের সাথে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা উচিত?

 উ: কর্মক্ষেত্রে।

৬. রাজনৈতিকভাবে বাংলাদেশ একটি কেমন রাষ্ট্র?

উ: গণতান্ত্রিক।

৭. আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী?

উ: গণতন্ত্র।

৮. গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের জনগণ দীর্ঘদিন কী করেছে?

উ: সংগ্রাম।

৯. আমরা বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ, কর্মক্ষেত্র সব জায়গায় কেমন আচরণ করব?

উ: গণতান্ত্রিক।

১০. পরস্পরের মতের প্রতি কেমন হবো?

উ: শ্রদ্ধাশীল।

১১. গণতান্ত্রিক আচরণের মধ্য দিয়ে আমাদের দেশের গণতন্ত্র  কেমন হবে?

উ: শক্তিশালী।