বরিশাল বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাটির ৬ জেলায় নতুন ৬৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে। সূত্র আরও জানায়, বিভাগে মোট আক্রান্তের সংখ্যা তিন হাজার ৫৩৭ জন, সুস্থ এক হাজার ২২৩ জন, মারা গেছেন ৭৭ জন। এছাড়া শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মোট ১১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৫ জন করোনা পজিটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ ম-ল জানান, বিভাগে করোনা শনাক্তের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় এক হাজার ৭৫৭ জন, পটুয়াখালীতে ৫৪২ জন, বরগুনায় ৩২০ জন, পিরোজপুরে ৩১০ জন, ঝালকাঠিতে ২৬৩ জন ও ভোলায় ৩৪৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
ইত্তেফাক/এসি