ঈদ অফার ঘোষণা

অর্ধেক দামে মিলছে মিনিস্টারের পণ্য

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে মিনিস্টার নিয়ে এলো ‘মানুষের জন্য মিনিস্টারপণ্য’। যা ১ জুলাই ২০২০ থেকে শুরু হয়েছে। বর্তমানে মহামারি পরিস্থিতিতে মিনিস্টার তাদের পণ্যের পূর্বমূল্যের তুলনায় প্রায় অর্ধেক দাম কমিয়ে দিয়েছে। এছাড়াও এই ঈদে আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মিনিস্টার। সব মিলিয়ে মিনিস্টার এই অফারের মাধ্যমে গ্রাহকগণ তার সাধ আর সাধ্যের মেলবন্ধন ঘটাতে পারেন। এই অফার ফ্রিজ, এসি ও স্মার্ট/এলইডি টিভির ক্ষেত্রেই প্রযোজ্য। মিনিস্টারের শোরুম থেকে এসব পণ্য ক্রয় করলে ক্রেতারা পাবেন প্রতি পণ্যের সঙ্গে ১টি কুপন। আর এ কুপনেই মিলবে আকর্ষণীয় সব পুরস্কার। —প্রেস বিজ্ঞপ্তি