দেড় মাস পর ৪ হাজার পয়েন্টে প্রধান সূচক

আগের কার্যদিবসের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবারও দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বেড়েছে। এর মাধ্যমে প্রায় দেড়মাস পর ডিএসইর প্রধান মূল্যসূচক ৪ হাজার পয়েন্ট স্পর্শ করল। গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। বরাবরের মতো গতকালও লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল। অবশ্য ডিএসইতে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার থেকে কম। ফলে সূচকের কিছুটা উত্থান হয়েছে।