তালায় সড়ক বেহাল, পারাপারে ভোগান্তি

তালার খেশরা পুলিশ ক্যাম্পের যাতায়াতের রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে।  শিক্ষক হাফিজুল ইসলাম, মফিজুল ইসলামসহ কয়েক জন পথচারী জানান, প্রায় এক কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তার অবস্থা খারাপ থাকায় এলাকায় কোনো দুর্ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাত্ক্ষণিকভাবে সেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। খেশরা ক্যাম্পের এসআই মো. ইসমাইল হোসেন বলেন, সরকারি দায়িত্ব পালনে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়।