পাঁচ কিলোমিটার পাকা রাস্তার অভাবে ঘুরতে হয় ২০ কিলোমিটার

মির্জাপুর উপজেলার চামারি ফতেপুর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন পাঁচ কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় তিন উপজেলাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ২০ কিলোমিটার ঘুরে তাদের জেলা সদর টাঙ্গাইল, মানিকগঞ্জ জেলা ও ঢাকা জেলার সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম জানান, পাকুল্যা-লাউহাটি রোডের আঞ্চলিক সড়ক চামারি ফতেপুর-সাটুরিয়া-নাগরপুর। গুরুত্বপূর্ণ রাস্তার চামারি ফতেপুর বাজার হতে বলাইমার্কেট বাগজান পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা ও কাদা হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটি দ্রুত পাকাকরণের জোর দাবি জানিয়েছেন তিনি।